Ad
x

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

সোমবার, ৩১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৭১ বার পঠিত

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। এগুলো হলো:- নাভানা সিএনজি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিজ এবং তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) রেটিং অনুযায়ী নাভানা সিএনজি লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে “এসটি-২’’। ৩০ জুন, ২০২০ পর্যন্ত নিরীক্ষিত ও ২৬ আগস্ট, ২০২০ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ১’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে “এসটি-২’’। ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।

আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) রেটিং অনুযায়ী তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে “এসটি-২’’। ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত ও ২৬ আগস্ট, ২০২০ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com