অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৬৬ বার পঠিত
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- আরএকে সিরামিকস, সিঙ্গার বিডি এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বহুজাতিক কোম্পানিটি।
আগামী ২২ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বহুজাতিক কোম্পানিটি।
আগামী ২২ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮১ পয়সা।
্যারিকো বাংলাদেশ লিমিটেড : শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।
অন্তর্বর্তী ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২৩ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (এপ্রিল-ডিসেম্ব ‘২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১৪ টাকা ২২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা।
Posted ০১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com