নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৮৭ বার পঠিত
আজ অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ডসভা। কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড এবং প্রাইম টেক্সটাইল লিমিটেড। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এটলাস বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা ৫ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের বোর্ড সভা ৫ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
প্রাইম টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা ৫ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com