|

Advertisement
×

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রবিবার, ১০ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২০২ বার পঠিত

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- সোনালী পেপার,লাভেলো আইস্ক্রিম এবং শার্প ইন্ডাস্ট্রিজ। রেকর্ড ডেটের কারনে আগামী ১০ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাভেলো আইসক্রিম : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকহর মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায়, হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১২ টাকা ৯৪ টাকা।

সোনালী পেপার: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪ টাকা ৭৪ পয়সা।

এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৩৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৪৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৪ টাকা ৭৩ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com