|

Advertisement
×

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ২৮৫ বার পঠিত

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি

টিএনজেড গ্রুপ ও রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (১ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়ের করা মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পত্র ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রণালয় থেকে আরও জনানো হয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রে এই অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান রয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

Facebook Comments Box

Posted ০৮:৫১ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com