বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   প্রিন্ট   ২৩৪ বার পঠিত

৩ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ৯ মার্চ ৩ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এগুলো হলো- এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড এবং পূবালী ব্যাংক লিমিটেড পারপেচুয়াল বন্ড।

এর আগে ৬ এবং ৭ মার্চ স্পট মার্কেটে লেনদেন করেছে এই ৩ প্রতিষ্ঠান। দুই কার্যদিবস লেনদেনের পর আগামী ৯ মার্চ ৩ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত থাকবে।

এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৪৩ পয়সা।

আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১.২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৩ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ১৩ পয়সা।

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডর : ইউনিটহোল্ডারদের জন্য প্রথম বছরের দ্বিতীয়ার্ধে (সেপ্টেম্বর’২২ থেকে মার্চ’২৩ পর্যন্ত) ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে প্রথম বছরের প্রথম অর্থবার্ষিকে (২৩ মার্চ’২২ থেকে সেপ্টেম্বর’২২) বন্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ৯.৫৮ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছিল।

পূবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ড গত বছরের ২৪ মার্চ ডিএসইতে লেনদেন শুরু করেছে।

এর আগের বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০২তম কমিশন সভায় পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড অনুমোদন করা হয়।

বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ও ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট।

বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

বন্ডটি ইস্যুর মাধ্যমে এডিশনাল টায়ার ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে পূবালী ব্যাংক। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

এ বন্ডের অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে দায়িত্বে ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৮:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com