সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১০ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২০০ বার পঠিত

২২ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জিবিবি পাওয়ার : প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ০৩ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০৪ পয়সা আয় হয়েছিল। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ০৩ পয়সা, যা গত বছর একই সময়ে ০৪ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩৬ পয়সা।

মুন্নু সিরামিক : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৮ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৭৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৬ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮০ টাকা ৩৯ পয়সা।

এনভয় টেক্সটাইলস : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৬৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ৫৮ পয়সা।

মুন্নু এগ্রো : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৪ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ২৭ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ৩ পয়সা।

Facebook Comments Box
×

Posted ০৯:১৫ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com