সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৭৩ বার পঠিত

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি চলতি অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- কোম্পানিগুলো হলো: ইসলামী ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসলামী ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৪ পয়সা। ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ২৬ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ পয়সা। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা। ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ৬৪ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে লোকসান হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিতভাবে লোকসান ছিল ১ টাকা ২৭ পয়সা। অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির সমন্বিতভাবে লোকসান হয়েছে ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩ টাকা ২৮ পয়সা।

প্রাইম ফাইন্যান্স : আর্থিক খাতের কোম্পানিটি প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি থেকে মার্চ’২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ৫ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ পয়সা। এক সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১২ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ৪ পয়সা। গত বছর একই সময় যার লোকসানের পরিমাণ ছিল ৫ পয়সা।

প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময় যার লোকসান ছিল ৯ পয়সা।
জানুয়ারি থেকে জুন’২১ পর্যন্ত কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩৮ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৭ পয়সা।
৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৫ পয়সা।

র্

 

Facebook Comments Box
×

Posted ১০:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com