নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ মার্চ ২০২১ প্রিন্ট ১২২৬ বার পঠিত
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স
রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড : সর্বশেষ হিসাববছরে (৩১ ডিসেম্বর ২০২০) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বীমা খাতের কোম্পানিটি । সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৫.৫৭ টাকা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬০.৭৩ টাকা।
আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : সর্বশেষ হিসাববছরে (৩১ ডিসেম্বর ২০২০) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বীমা খাতের কোম্পানিটি। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সাা। আগের বছর ইপিএস হয়েছিল এক টাকা ৯৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ টাকা ৭৭ পয়সা।
আলোচিত সময়ে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩২ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরিশোধের পর মোট মুনাফার পরিমাণ ৯ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা।
আলোচিত সময়ে কোম্পানিটির মোট সম্পদমূল্য ১৪৭ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৪১ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।
আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড : সর্বশেষ হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানিটি। বুধবার (১০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবে লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস (Solo EPS) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৩ পয়সা।
আগামী ২৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, সোমবার।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংক খাতের কোম্পানিটি। এর মধ্যে ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮ টাকা ৩৩ পয়সা।
আগামী ২৮ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।
Posted ০৮:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com