|

Advertisement
×

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ১৮৪ বার পঠিত

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর করার অনুমতি দিয়েছে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২৫ এপ্রিল ১ হাজার কোটি টাকার আইবিবিপিএলসি ৫ম মুদারাবা রিডিমঅ্যাবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়।

যার ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ১৬ জুলাই এনওসি দেয়। এক্ষেত্রে অবশ্য ১ হাজার কোটির পরিবর্তে ৫০০ কোটির জন্য এনওসি দেয়।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। যা মূলত রেগুলেটরি ক্যাপিটাল টায়ার-২ এর শর্ত পরিপালনে ইস্যু করা হবে।

 

Facebook Comments Box

Posted ০১:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com