নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২৩৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বিডি ল্যাম্পস, ভিএফএস থ্রেড ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বিডি ল্যাম্পস : কোম্পানিটিকে ‘এমপ-’ এবং ‘এসটি-২’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ভিএফএস থ্রেড ডাইং : কোম্পানিটিকে ‘বিবিবি+’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটিকে ‘বিবিবি’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) : কোম্পানিটিকে ‘এএ-’ এবং ‘এসটি-২’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এপেক্স ফুটওয়্যার : কোম্পানিটিকে ‘এএ’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ০১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন