অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২০৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে । কোম্পানি ৫টি হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ জেনারেলই ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৫০ টাকা ২২ পয়সা। আগের বছর যা ছিল ১৫ টাকা ৫৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
ব্র্যাক ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৩০ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৬০ টাকা ৯১ পয়সা। আগের বছর যা ছিল ৩৭ টাকা ৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।
ট্রাস্ট ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৬৩ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা। আগের বছর যা ছিল ৯ টাকা ৮৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৫ পয়সা।
আগামী ২২ জুন, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ।
ইউনাইটেড ফাইন্যান্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৭৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৪ পয়সা।
আগামী ২৪ জুন, সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ।
Posted ০১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com