|

Advertisement
×

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪   প্রিন্ট   ২৫৪ বার পঠিত

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর আগামী ০২ জুন ৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৫টি হলো- সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৯৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫১ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুন।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ০৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স : কোম্পানিটি সংশোধনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

কোম্পানিটির নাম সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসি রাখার সিদ্ধান্ত নিয়েছে এর পর্ষদ। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোড এসকেআইসিএলের পরিবর্তে এসআইপিএলসি রাখা হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com