Ad
x

৫ প্রতিষ্ঠানের বোর্ডসভার তারিখ নির্ধারণ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬২৪ বার পঠিত

৫ প্রতিষ্ঠানের বোর্ডসভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠানের বোর্ডসভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বঙ্গজ লিমিটেড, রিলায়েন্স ওয়ান, ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড, ইবনে সীনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা ১০ সেপ্টেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় এবং ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

“রিলায়েন্স ওয়ান” দ্য ফার্স্ট স্ক্রিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ সেপ্টেম্বর, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

ফারইস্ট ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ১৫ সেপ্টেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ওষুধ ও রসায়ন খাতের দ্য ইবনে সীনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ১৭ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

ইস্টার্ন হাউজিং লিমিটেডের বোর্ড সভা ১৫ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com