অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৪৮ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- জিবিবি পাওয়ার, হাওয়া ওয়েল টেক্সটাইলস স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং, বিডিকম অনলাইন এবং সোনালী পেপার।
জানা যায়, কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
জিবিবি পাওয়ার: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
হাওয়া ওয়েল টেক্সটাইলস: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ফার ইস্ট নিটিং: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বিডিকম অনলাইন: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
সোনালী পেপার: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন