রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৬ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৪ মে ২০২১   প্রিন্ট   ৪২৫ বার পঠিত

৬ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো- এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড : দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।

দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছিল ৩৮ পয়সা।

অন্যদিকে, দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (অক্টোবর’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছিল ৭৮ পয়সা।

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪ পয়সা ছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২২ পয়সা ছিল।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬১ পয়সা, যা গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ৪ পয়সা ছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে এক টাকা ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান এক টাকা ৬৩ পয়সা ছিল।

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ৩৩ পয়সা ছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ টাকা ১৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান এক টাকা ১৩ পয়সা ছিল।

এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ৬ পয়সা ছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে এক টাকা ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭ পয়সা ছিল।

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড : প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছিল ১ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com