নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট
৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তিন কর্পোরেট ও পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ লাখ শেয়ার, পরিচালক মিসেস দিলরুবা শারমিন ১ লাখ শেয়ার এবং পরিচালক মিসেস শারমিন নাসির ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কর্পোরেট পরিচালক ও পরিচালকরা তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
Posted` ১২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com