সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৭ কোম্পানির চলতি সপ্তাহে বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৯ জুন ২০২৫   প্রিন্ট   ৩৫৪ বার পঠিত

৭ কোম্পানির চলতি সপ্তাহে বার্ষিক সাধারণ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইসল্যান্ড ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৯ জুন বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

সিটি ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৯ জুন কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৩০ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

পিপলস ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ৩০ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল লিজিং: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৩০ জুন বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত নো ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ০১ জুলাই বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ০২ জুলাই দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
×

Posted ০২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com