নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ প্রিন্ট ২৩২ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছর ও ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন শেষে ইপিএস প্রকাশ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
স্কয়ার নিট কম্পোজিট পিএলসির বোর্ড সভা ১২ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ডেল্টা স্পিনিং লিমিটেডের বোর্ড সভা ১২ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ক্রাউন সিমেন্ট পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর, ২০২৫, বিকাল ৩ টায়। শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বোর্ড আজ ১২ নভেম্বর বিকাল ৪ টায়, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আজ সন্ধ্যা ৬ টায়। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজ (১১ নভেম্বর) বিকাল ৪ টায়। মালেক স্পিনিং মিলস পিএলসির বোর্ড সভা আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
Posted ০৮:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com