|

Advertisement
×

৭ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

বুধবার, ২১ মে ২০২৫   প্রিন্ট   ২৪৬ বার পঠিত

৭ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল লেনদেন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৩ পয়সা। আগের বছর যা ছিল ১০ টাকা ৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সা।

আগামী ২৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটি আগামী ২৫ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ২২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯১ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৯৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুলাই, ২০২৫ তারিখে সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

সিটি ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৭৪ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৬ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯০ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

মিডল্যান্ড ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৮ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৭০ পয়সা, যা আগের বছর ছিল ১০ টাকা ৭৩ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ১২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুন, ২০২৫ তারিখে সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ১২ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪১ টাকা ৯১ পয়সা, যা আগের বছর ছিল ১১ টাকা ৮ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

পূবালী ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ১ পয়সা (রিস্টেটেড)।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬১ টাকা ১ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ৩ টাকা ৬ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ২৩ পয়সা।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com