|

Advertisement
×

৮ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩০৭ বার পঠিত

৮ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- বিচ হ্যাচারি, হাক্কানি পাল্প, ফু-ওয়াং সিরামিক, বিডি থাই ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইন্দোবাংলা ফার্মা এবং বিডি থাই অ্যালুমিনিয়াম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিচ হ্যাচারি : আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

হাক্কানি পাল্প : আগামী ১ ফেব্রুয়রি বেলা ১১টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ফু-ওয়াং সিরামিক : আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

বিডি থাই ফুড : আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ইন্দোবাংলা ফার্মা : আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

বিডি থাই অ্যালুমিনিয়াম : আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে

সভায় ৩১ ডিসেম্বর’২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: আগামী ৫ ফেব্রুয়ারি বিকাল পৌনে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর’২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com