Ad
x

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

সোমবার, ১৩ জুলাই ২০২৬   প্রিন্ট   ৬০ বার পঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আফতাব উল ইসলাম। এছাড়া ভাইস চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী, পরিচালকরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কেএম সাইদুর রহমানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কোম্পানির সার্বিক প্রিমিয়াম আয়, বিনিয়োগ ও যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে মুনাফা বৃদ্ধি এবং ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

এছাড়া সম্প্রতি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ‘এএএ’ ক্রেডিট রেটিং প্রাপ্তির বিষয়টি সভায় উত্থাপন করা হয়। এ সময় ভবিষ্যতে আরো ব্যবসা বৃদ্ধি, আর্থিক নিরাপত্তা, দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কোম্পানির সার্বিক আয় বৃদ্ধি ও অধিক লভ্যাংশ পাওয়ার আশা প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা।

Facebook Comments Box

Posted ০৫:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com