নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.৯০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.১০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্টরন্যাশনাল লিজিংয়ের ১৬.০০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৫.৭৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৩.৭৯ শতাংশ, বিআইএফসির ১৩.৭৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৫ শতাংশ ও সান লাইফ ইন্স্যুরেন্সে ৮.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।
Posted ০৬:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com