|

Advertisement
×

সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

বিনিয়োগকারীদের মধ্যে সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক ও বিমা প্রতিষ্ঠান ৫০ শতাংশ, প্রচলিত ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ ৩০ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা ১০ শতাংশ সুকুক পাবেন। বাকি ১০ শতাংশ বরাদ্দ থাকবে অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য।

সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে থাকবে প্রচলিত ব্যাংক, আর্থিক ও বিমা প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ড।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো শ্রেণির বিনিয়োগকারীর কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি বিড জমা পড়লে ওই শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে তাদের বিডের অনুপাতে সুকুক বরাদ্দ দেওয়া হবে।

কোনো শ্রেণিতে নির্ধারিত সীমার চেয়ে কম বিড পড়লে ওই শ্রেণিতে সুকুক বিতরণের পর অবশিষ্ট অংশ বেশি বিড দেওয়া অন্য শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে তাদের বিডের অনুপাতে বরাদ্দ করা হবে।

আর মোট বিডের পরিমাণ ইস্যু করা সুকুকের চেয়ে কম হলে অবশিষ্ট সুকুক এসপিভির ব্যবস্থাপনায় বরাদ্দ দেওয়া হবে। এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট সুকুক বরাদ্দের বিষয়ে জারি করা ডিএমডি সার্কুলার লেটার নং-১৩ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা ১৭ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com