|

Advertisement
×

বগুড়ায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো শুরু

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

বগুড়ায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো শুরু

শিল্প ও উৎপাদন খাতের সর্বাধুনিক প্রযুক্তি ও অটোমেশনের সম্ভাবনা ছড়িয়ে দিতে বগুড়ায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৭ম আইএমএমইই ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো-২০২৬’।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের জামিলনগরের করতোয়া কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল।

তালল অ্যাগ্রোর ‘চিকস ফুডস’-এর নিবেদনে এবং আইবিইপিএল-এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী ২০, ২১ ও ২২ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল বগুড়াকে উত্তরবঙ্গের মূল ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শুধু শারীরিক শ্রমের ওপর ভরসা না করে কারিগরি ও আইটি শিক্ষার প্রসার ঘটাতে হবে।

টেকসই ইন্ডাস্ট্রি গড়ে তুলতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। এই লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে চেম্বারের হল রুম বিনামূল্যে সেমিনারের জন্য উন্মুক্ত রাখার পাশাপাশি বিশেষ ট্রেনিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, স্থানীয় পণ্যকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে কার্গো সুবিধা, কম্পোজিট ও এগ্রো-বেসড ইন্ডাস্ট্রির ওপর সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে। এসব পণ্যের মাননিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে বিএসটিআই, অটোক্লেভ মেশিন এবং আইএসও সার্টিফেকশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ সংক্রান্ত প্রস্তাবনা বিএসটিআই-এর মহাপরিচালক বরাবর জমা দেয়া হয়েছে। কারিগরি সক্ষমতা বৃদ্ধি পেলে স্থানীয় তরুণদের বগুড়াতেই ৫০ হাজার টাকা বা তার চেয়ে বেশি আয়ের সম্মানজনক কর্মসংস্থান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চিকস অ্যান্ড ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী এখলাসুল হক, কনফিডেন্স এক্সমি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল ফাইজ আজাদ এবং চীনা প্রতিষ্ঠান ‘আনহুই জিয়েশুন অপটোইলেকটনিক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড-এর ওভারসিজ বিজনেস বিভাগের জেনারেল ম্যানেজার অব অপারেশন বেটি লি।

আয়োজক সংস্থা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো এর প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘উত্তরবঙ্গের সাথে শিল্প স্থাপনের প্রয়োজনীয় মেশিনারী ও ইকুইপমেন্ট প্রস্তুতকারী ও সরবরাহকারীদের সরাসরি সংযোগ স্থাপন করতেই এই আয়োজন। সঠিক প্রযুক্তি, মেশিনারী ও দক্ষতা অর্জনে এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

প্রদর্শনীতে দেশি-বিদেশি ৮০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। মেলায় রাইস, ফ্লাওয়ার, ডাল, অয়েল, জুট মিলস, পোল্ট্রি, ফিড, অটো ব্রিকস, টেক্সটাইল, ফার্নিচার, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ও এলপিজি খাতের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজের পাশাপাশি বয়লার, জেনারেটর, কমপ্রেশার, ইলেকট্রিক অটোমেশন, মেডিকেল ইকুইপমেন্ট, ডাব্লিউটিপি, সোলার প্রযুক্তি ও ফায়ার সেফটি ইকুইপমেন্টের সরাসরি ডেমোনস্ট্রেশন প্রদর্শন করা হচ্ছে। এছাড়া দর্শনার্থীদের জন্য এক্সক্লুসিভ অফার ও মূল্যছাড়ের সুবিধাও রয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com