বিশেষ প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ প্রিন্ট ৫০ বার পঠিত
দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) হালনাগাদ জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এসব তথ্য তিন কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট এ-সংক্রান্ত একটি চিঠি নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে সিইওদের হালনাগাদ জীবনবৃত্তান্তের সফট কপি বা ওয়ার্ড ফাইল এবং শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র এবং নম্বরপত্র আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
আইডিআরএর চিঠিতে নন-লাইফ বীমা কোম্পানির সিইওদের তথ্য চাওয়ার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। তবে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের তথ্য হালনাগাদ ও যাচাইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নন-লাইফ বীমা খাতে বর্তমানে একাধিক কোম্পানির শীর্ষ নির্বাহী পদে নিয়োগ, যোগ্যতা ও ব্যবস্থাপনা কাঠামো নিয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি রয়েছে। এর মধ্যেই সব নন-লাইফ কোম্পানির সিইওদের জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত সনদ চাওয়ার বিষয়টি গুরুত্ব বহন করছে।
আইডিআরএর চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এছাড়া সব লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদেরও হালনাগাদকৃত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং সিইও হিসেবে নিয়োগের অনুমোদনসংক্রান্ত প্রমাণক চাওয়া হয়েছে।
Posted ০৮:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com