নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ২৬ কোটি ৭৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ২৮ লাখ ১৭ হাজার টাকার। ১৬ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার সায়হাম কটন মিলস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বেক্সিমকো লিমিটেড, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
Posted ০৭:০৫ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com