|

Advertisement
×

আইডিআরএর সদস্য (আইন) হলেন সফিকুল ইসলাম

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৮৮ বার পঠিত

আইডিআরএর সদস্য (আইন) হলেন সফিকুল ইসলাম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সফিকুল ইসলাম। তাঁকে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মো. সফিকুল ইসলামকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্বভার গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে থাকা সব কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে আইডিআরএর সদস্য (আইন) পদে দায়িত্ব পালন করেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল। সম্প্রতি তিনি পদত্যাগ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com