|

Advertisement
×

পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে উদ্যোগ, আগামীকাল শুরু হচ্ছে বোর্ড গঠন

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে উদ্যোগ, আগামীকাল শুরু হচ্ছে বোর্ড গঠন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার (১ নভেম্বর) থেকে এ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাকশ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে। রোববার সকাল থেকেই নতুন মজুরি বোর্ড গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি শ্রমিকদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শিল্পের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, শিল্প-কারখানার কার্যক্রম সচল রাখা যেমন জরুরি, তেমনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাও সরকারের দায়িত্ব। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শ্রম খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সম্প্রতি দেশের তৈরি পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৈঠকে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নতুন মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের দাবিগুলোর বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় এসব বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com