বিজ্ঞপ্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৫৯ বার পঠিত
দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রংপুর অঞ্চলের বীমাদাবির ২ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ এনামুল হক, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, ইডি মো. মোকলেছুর রহমান, প্রকল্প ইনচার্জ মো. আফজাল হোসেন এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান।
Posted ০৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন