|

Advertisement
×
গভর্নরকে ব্যবসায়ীদের আশ্বাস

রমজানে নিত্যপণ্যের সংকট হবে না

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

রমজানে নিত্যপণ্যের সংকট হবে না

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো সংকট হবে না- বলে ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমা‌ন-কে আশ্বাস দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের বলেন, ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে জটিলতা না থাকায় বাজারে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে রমজানে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দামও সহনীয় পর্যায়ে থাকবে।

রমজান সামনে রেখে সোমবার (১৬ ন‌ভেম্বর)বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমা‌নের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। বৈঠক শেষে তারা জানান, আমদানি কার্যক্রমে এলসি-সংক্রান্ত জটিলতা না থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক। ফলে আসন্ন রমজানে বাজারে পণ্যের সংকট হওয়ার আশঙ্কা নেই।

ব্যবসায়ীরা বলেন, বাজারে সরবরাহ ও প্রতিযোগিতা স্বাভাবিক থাকলে পণ্যের দামও সহনীয় থাকবে। তবে রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

এদিকে রমজানজুড়ে সাধারণ মানুষের স্বস্তি দিতে ৪০ লাখ মানুষের কাছে ট্রাকসেলের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি জানিয়েছে, কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব পণ্য কেনার সুযোগ পাবেন।

সাধারণভাবে রমজানে দেশে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুরসহ বিভিন্ন নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাড়তি চাহিদার সুযোগ নিয়ে একশ্রেণির ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতি এড়াতে এবার আগেভাগেই আমদানি, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

এদিকে টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আযাদ জানিয়েছেন, আসন্ন রমজানে সারা দেশে ৫২০টি ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে সংস্থাটি। এ কার্যক্রমের আওতায় প্রায় ৪০ লাখ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

টিসিবি’র ট্রাকসেলে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। টিসিবি’র কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও এসব পণ্য কিনতে পারবেন। এর মাধ্যমে রমজানে বাজারের ওপর বাড়তি চাপ কমানোর পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের নিয়মিত তদারকি ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তাঁদের মতে, পর্যাপ্ত মজুতের পাশাপাশি বাজারে সরবরাহব্যবস্থা সচল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:১১ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com