নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮ বারে ৭ লাখ ১৩ হাজার ৬৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫১ বারে ৪ লাখ ৯৭ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭২৯ বারে ৯ লাখ ৪৪ হাজার ৮১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৪.২৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৩.৮৮ শতাংশ, নূরানী ডাইং এন্ড সোয়েটারের ৩.৮৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৩.৮১ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলসের ৩.২৫ শতাংশ ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩.১৩ শতাংশ দর কমেছে।
Posted ০৭:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন