বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯ প্রিন্ট ৬৩৪ বার পঠিত
মো. মেহমুদ হোসেন দ্বিতীয়বারের মতো এনআরবি ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর হোসেন ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের এএমডি ও ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও এমডির দায়িত্ব পালন করেন। মেহমুদ হোসেন দেশে-বিদেশে অসংখ্য কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
মেহমুদ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) একজন সদস্য, বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশন ও ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আজীবন সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত।
Posted ০১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com