|

Advertisement
×

রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ঘোষণা

শনিবার, ১২ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৬৪১ বার পঠিত

রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ঘোষণা

অক্টোবর আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক তাদের সব পর্যায়ের কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। একই সঙ্গে এ মাসকে ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছে ব্যাংকটি।

শুক্রবার রূপালী ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে আইটি কর্মকর্তাদের দুদিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ ঘোষণা দেন।

রূপালী ব্যাংককে ডিজিটালি এক নম্বর ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে এমডি বলেন, ব্যাংক যত বেশি প্রযুক্তি সমৃদ্ধ হবে তত বেশি সাইবার ঝুঁকিতে থাকবে। তাই সাইবার ঝুঁকি মোকাবিলায় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণ। আইটি কর্মকর্তাদের প্রশিক্ষণের পর পর্যায়ক্রমে নির্বাহী কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, রাইট টাইম লিমিডেটের সিইও তৌহিদুর রহমান ভূইয়া, রূপালী ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊধ্র্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন :ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে তারল্য সংকট তীব্র হচ্ছে

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৭ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com