Ad
x

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ জোনের আরডিএস গ্রাহক সমাবেশ

শনিবার, ১৯ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৭৪০ বার পঠিত

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ জোনের আরডিএস গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকা নর্থ জোনের উদ্যোগে ‘আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা’ সম্প্রতি ব্যাংকের সাভার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লাহ ও উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোহা. শহীদুল্লাহ কায়সার। স্বাগত বক্তব্য দেন সাভার শাখাপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ। আরডিএস গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন শবনম বেগম, রোকসানা বেগম ও শিউলি বেগম। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়, জোন ও শাখার নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের সাভার, আমিনবাজার, হেমায়েতপুর, ঢাকা ইপিজেড, কালামপুর ও জিরানীবাজার শাখার আরডিএস গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন : সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের আ্যওয়ার্ড লাভ

Facebook Comments Box

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com