বিবিএনিউজ.নেট
শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৭৪৯ বার পঠিত
ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।
গত ১৭ অক্টোবর এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র এসইভিপি ও মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান এটিএম তাহমিদুজ্জামানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এসময় ডিএমপি কমিশনার ই-ট্রাফিক প্রসিকিউশনের সেবার ক্ষেত্রে ইউসিবি’র মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিসেস ইউক্যাশের কার্যক্রমকে আরো গতিশীল করতে বেশকিছু পরামর্শ দেন।
ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকও অঙ্গীকার করেন যে, ডিএমপি’র ডিজিটাল সেবার পরিসর বৃদ্ধি করতে ইউসিবি প্রতিনিয়ত বিভিন্ন উদ্ভাবনী সেবা ও কর্মপন্থা নিয়ে এগিয়ে আসবে।
Posted ১২:০০ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com