|

Advertisement
×

সহজ ট্রাক ও সিয়াট একে খান লিমিটেডে চুক্তি সই

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৫৯ বার পঠিত

সহজ ট্রাক ও সিয়াট একে খান লিমিটেডে চুক্তি সই

লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ এবং টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিয়াট একে খান লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ এবং টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিয়াট একে খান লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি, সিয়াটের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী, এখন থেকে দেশব্যাপী সিয়াট একে খান লিমিটেডের লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এবং সিয়াট একে খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভেনুগোপাল এন সি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহজ বাস ও ট্রাক ডিভিশনের পরিচালক শাকিল জোয়াদ রহিম, সহজ বাস ও ট্রাক ডিভিশনের এজিএম তোফায়েল আহমেদ মজুমদার, প্রতিষ্ঠানটির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার আনিজা বেগ, বিজনেস ডেভলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জোয়াইব হাসান তুষণ, সিয়াট একে খান লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট আহমেদ জাহির, সাপ্লাই চেইন এক্সিকিউটিভ মো. মাহমুদুল হক এবং এক্সিকিউটিউভ-পারচেস মো. শরিফুল ইসলাম।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com