বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৭৫৭ বার পঠিত
সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য সিটি ব্যাংকের সব ধরনের লেনদেন ৭০ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকেরা এ সময় প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন।সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য সিটি ব্যাংকের সব ধরনের লেনদেন ৭০ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকেরা এ সময় প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন।
গ্রাহক সেবার মান উন্নয়নে সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য সিটি ব্যাংকের সব ধরনের লেনদেন (ক্রেডিট কার্ড ব্যতীত) ৭০ ঘণ্টা বন্ধ থাকবে।
দ্য সিটি ব্যাংক লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১টা থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত ক্রেডিট কার্ড ব্যতীত সব সেবা স্থগিত থাকবে।
৮ নভেম্বর রাত ১টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত সময়ে সব ব্রাঞ্চ ব্যাংকিং, চেক লেনদেন, পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন, অটোমেটেড টেলার মেশিনে ডেবিট কার্ডের লেনদেন ও সিটি টাচ ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকেরা প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন।
আরও উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিস্টেম আপগ্রেডেশন কাজ পরিচালনার জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে সিটি ব্যাংক।
সিটি ব্যাংক জানায়, দেশে ক্যাশলেস সোসাইটি বা নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে ঢাকাসহ সারা দেশে সিটি ব্যাংকের ৩৪৫টি এটিএম বুথ রয়েছে। পয়েন্ট অব সেল মেশিন রয়েছে আরও অনেক। ব্যাংকটির প্লাস্টিক মানি নামে পরিচিত ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্যা ১১ লাখ ৮০ হাজার।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com