বিবিএনিউজ.নেট
সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৬৫৫ বার পঠিত
পূবালী ব্যাংক লিমিটেড কনজুমারস্ ক্রেডিট ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ আলী ও আখ্তার হামিদ খান।
সভাপতিত্ব করেন কনজু্যমারস্ ক্রেডিট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। অনুষ্ঠানে ২০১৮ সালের সেরা ৯ জন সিএলএস এজেন্টদের মধ্যে ক্রেস্ট, মোটরসাইকেল ও ল্যাপটপ প্রদান করা হয়।
Posted ০৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com