বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি সই

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৬৪ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি সই

জাইকার সহায়তায় নগরের ভবন নিরাপত্তা প্রকল্পে (আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট-ইউবিএসপি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশ নেবে সিটি ব্যাংক। এ বিষয়ে সিটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে।

বৃহস্পতিবার সিটি ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাইকার সহায়তায় নগরের ভবন নিরাপত্তা প্রকল্পে (আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট-ইউবিএসপি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশ নেবে সিটি ব্যাংক। ১৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সিটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশীদ। এতে আরও উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, হেড অব স্ট্রাকচারড ফিন্যান্স মাহবুব জামিল ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মপরিবেশ নিরাপদ করতে বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন বা প্রাক-অর্থায়ন সুবিধা দেবে। পোশাক খাত সংক্রান্ত ভবনের অগ্নি নিরাপত্তা, আধুনিকায়ন, পুনঃনির্মাণ ও স্থানান্তর কাজের জন্য গ্রাহকেরা সিটি ব্যাংকের মাধ্যমে এই সুবিধা ভোগ করতে পারবেন।

Facebook Comments Box

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com