নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৪২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোকসমাগম ঠেকাতে ব্যর্থ হওয়ায় এবার সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা।
রোববার (১৯ এপ্রিল) এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর।
গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামের জামিয়া রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির নাসিরনগরের বাসিন্দা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বহু মানুষ এতে অংশ নেয়।
Posted ০৩:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com