নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৯৬ বার পঠিত
করোনা সংক্রামণ রোধে চলমান সাধারণ ছুটির সময় দেশের বাণিজ্যিক এলাকায় রাজধানীর মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলোর লেনদেন ও খোলা রাখার সময় আরও বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
নতুন সময় সূচি অনুযায়ী, এসব এলাকার ব্যাংকগুলোতে আগামী ২৬ এপ্রিল হতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
Posted ০৬:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন