Ad
x

ডিভিডেন্ড পরিবর্তন করেছে উত্তরা ব্যাংক

সোমবার, ০১ জুন ২০২০   প্রিন্ট   ৬৯৮ বার পঠিত

ডিভিডেন্ড পরিবর্তন করেছে উত্তরা ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৩৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ৭ শতাংশ ক্যাশ ও ২৩ শতাংশ স্টক ডিভিডেন্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে ব্যাংকটি ৩৫ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ ক্যাাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় ৪ টাকা ৫৯ পয়সা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৮ টাকা ৩৬ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com