|

Advertisement
×

সিটি ব্যাংকের পর বেতন কমেছে এক্সিম ব্যাংকের কর্মীদের

মঙ্গলবার, ১৬ জুন ২০২০   প্রিন্ট   ৬৭৯ বার পঠিত

সিটি ব্যাংকের পর বেতন কমেছে এক্সিম ব্যাংকের কর্মীদের

দি সিটি ব্যাংকের পর এবার এক্সিম ব্যাংক কর্মীদের বেতন-ভাতা ১৫ শতাংশ কমানো হয়েছে । একই সঙ্গে কর্মীদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। গতকাল এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্সিম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সম্প্রতি একই রকম সিদ্ধান্ত নিয়েছে দি সিটি ব্যাংক। বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট সহ প্রায় ১৬ বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ৪০ হাজার টাকার বেশি বেতন পান, এমন কর্মীদের বেতন-ভাতা ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। আগামীকালের মধ্যেই এ সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে কর্মীদের জানানো হবে। চলমান সংকটে ব্যাংক বাঁচাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। দেশের আত্মসামাজিক পরিস্থিতিতে ব্যাংকারদের বেতন-কাঠামো এমনিতেই বেশি ছিল। ১৫ শতাংশ বেতন কমালে ব্যাংকারদের কোন সমস্যা হওয়ার কথা নয়।

প্রসঙ্গত, রোববার ব্যাংক কর্মীদের বেতন-ভাতা ১৫ শতাংশ কমানোর সুপারিশ করে দেশের সব বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে বিএবি। চিঠিতে কর্মীদের পদোন্নতি, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস বন্ধ করাসহ ব্যাংক বাঁচাতে ১৩ দফা সুপারিশ করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com