|

Advertisement
×

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় নিহত ৬

সোমবার, ২৯ জুন ২০২০   প্রিন্ট   ৪১৮ বার পঠিত

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় নিহত ৬

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় চার হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকালে করাচিতে এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে গ্রেনেড নিক্ষেপের পর ভবনে প্রবেশ করে। তাদের হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

হামলার পরপরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় এখনও অভিযান চলছে।

হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সার্জন ডা. কারার আহমেদ আব্বাসি জানিয়েছেন, অন্তত পাঁচটি মরদেহ এবং পুলিশসহ সাতজন গুরুতর আহত ব্যক্তিকে ডা. রুথ পফু সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২১ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com