বিবিএনিউজ.নেট
শনিবার, ২৫ জুলাই ২০২০ প্রিন্ট ৬১৪ বার পঠিত
তৃতীয় মেয়াদে পুনঃনিয়োগ পেয়েছেন মো. আহসান-উজ জামান। মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের (এমডিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে আরও তিন বছরের মেয়াদে তাকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। আজ শনিবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আহসান ২০১৪ সালের জুলাই মাসে দেশের চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংকে প্রধান নির্বাহী পদে যোগ দিয়েছিলেন।
সেই সময় থেকে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা অনুযায়ী, ব্যাংকের নিবেদিত কর্মী ও বিশ্বস্ত গ্রাহকদের সাথে নিয়ে মিডল্যান্ড ব্যাংককে একটি আস্থাসম্পন্ন, উদ্ভাবনী, সময়োপোযোগী এবং প্রযুক্তিবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশে সচেষ্ট রয়েছেন।
Posted ০১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com