নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৪ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৬১ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববর লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এ সময় এ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত কন্টিন্টোল ইন্স্যুরেন্স কোম্পানির স্ক্রিনে ৩৭ লাখ ৯৭ হাজার ৭৪৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৭ টাকা ২০ পয়সা।
এদিকে একই সময়ে কর্ণফুলী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ লাখ ২০ হাজার ২০২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩২ টাকা ২০ পয়সা।
একই সময়ে নর্দার্ণ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com