বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজারকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কাজ করছে কমিশন: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৩১ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪১৮ বার পঠিত

শেয়ারবাজারকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কাজ করছে কমিশন: বিএসইসি চেয়ারম্যান

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, আমাদের এখন সারাদিনের সকল কার্যক্রমের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে দেশের শেয়ারবাজারকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো।এটাই এখন আমাদের চিন্তা ভাবনার মূল ধারনা এবং এই লক্ষ্যেই কমিশন কাজ করছে বলে জানিয়েছেন ।

আজ শনিবার বিএমবিএ ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন নিয়ে ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজারে ভালো আইপিও আনতে সর্বাত্মক চেষ্টা করছেন। আইপিও অনুমোদন দেয়ার ক্ষেত্রে কোম্পানির বিগত বছরগুলোর ব্যবসা পর্যালোচনা করছি। বিশেষ করে কোম্পানিটির পেউডআপ ক্যাপিটাল কতো, ৫ বছরের ট্যাক্স রেকর্ড বিশ্লেষণ করছি।

তিনি বলেন, মিউচ্যুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করতে চাই। গত কয়েক বছরে অনেক ফান্ড বিনিয়োগকারীদের কোনো রিটার্ন দিচ্ছেনা এটা ঠিক না। এ সময়ে অনেক মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ দিলেও কিছু ফান্ড দিচ্ছে না।

Facebook Comments Box
×

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com