সোমবার ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

শনিবার, ০৭ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৩৯০ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জান যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার ৪৩৬টি শেয়ার হাতবদল করেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির ৩৮১ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৮ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকা।

বাংলাদেশ এক্সপোর্ট ইনপোর্ট কোম্পানি লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ২ লাখ ৮৮ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ০১:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com