বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পপুলার লাইফের ১৬ কোটি ১২ লাখ টাকা দাবি পরিশোধ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫১৪ বার পঠিত

পপুলার লাইফের ১৬ কোটি ১২ লাখ টাকা দাবি পরিশোধ

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৬ হাজার ১৪ জন গ্রাহকের ১৬ কোটি ১২ লাখ ২ হাজার ৮৮ টাকার চেক হস্তান্তর করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে চেক হস্তান্তর করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম।

সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।বিএম ইউসুফ আলী বলেন, দেশের বীমাখাতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য আমরা বীমা দাবি পরিশোধ জোরদার করেছি। তিনি দাবি পরিশোধে ৭ দিনের বেশি সময় না নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সরওয়ার আলম, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মুহম্মদ হিরুজ্জামান, পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com